
চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে এক ‘ডাকাতকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা (রহমত নগর) এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম নুর হোসেন ওরফে হাসান (২৪)। তিনি সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর। তিনি আজকের পত্রিকাকে জানান, গভীর রাতে মহাসড়কে গাড়িতে ডাকাতি করতে সংঘবদ্ধ হয়ে পরিকল্পনা করছিলেন তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা পালিয়ে যান। তবে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পিছু ধাওয়া করে ডাকাত হাসানকে গ্রেপ্তার করা হয়।
মো. আলমগীর আরও জানান, গ্রেপ্তার ডাকাত হাসানের বিরুদ্ধে মহাসড়কে ডাকাতিসহ নানা অপরাধের ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাঁকে ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে