বান্দরবানে সাড়ে চার বছরেও শেষ হয়নি রুমা-সাঙ্গু সরকারি কলেজের একাডেমিক ভবনের নির্মাণকাজ। দুই বছর আগে কাজ অসমাপ্ত রেখেই চলে গেছেন ঠিকাদার। এখন কবে ভবন নির্মাণের কাজ শেষ হবে বলতে পারছেন না কেউ। এ নিয়ে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর তত্ত্বাবধানে ২০১৭ সালে শেষের দিকে ৭৫ লাখ টাকার ব্যয়ে রুমা-সাঙ্গু কলেজে একাডেমিক ভবন নির্মাণ শুরু হয়। এর ঠিকাদার ছিল কক্সবাজারের আনছার এন্টারপ্রাইজ। কিন্তু ২০১৯ সালে ৩০ জুনের পর কাজটি অসমাপ্ত অবস্থায় রেখে চলে যায় প্রতিষ্ঠানটি। তার আগে প্রায় ৬০ লাখ টাকা বিল তুলে নেয় ঠিকাদার মো. নূর আলম।
গত সোমবার সকালে কলেজে গিয়ে দেখা যায়, চারদিকে আগাছা ও লতাপাতার বেষ্টনীতে অনেকটা পুরোনো ভবনের মতো দেখায় অসমাপ্ত ভবনটি। ভবনের ছাদে কয়েকটি স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্ত থেকে বৃষ্টি পানি চুঁইয়ে ভবনের ভেতর পড়ছে।
কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুই প্রু চিং মারমা বলেন, পার্বত্য মন্ত্রী আন্তরিকতায় একাডেমিক ভবন নির্মাণের বরাদ্দ এসে ছিল। কিন্তু ভবনটি কাজ অর্ধেক ফেলে চলে গেছে ঠিকাদার। ভবনটি কখন শেষ হবে আমরা কেউ বলতে পারছি না। তবে কয়েক দিন আগে প্রকৌশলী পরিচয় দিয়ে ভবনটি পরিদর্শন করে চলে গেছেন বলে জানান অধ্যক্ষ।
জানতে চাইলে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের বান্দরবান জেলা নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা বলেন, বর্তমান কর্মস্থলে যোগ দিয়েছেন এক সপ্তাহ আগে। পরে ফাইল দেখে জেনে এ বিষয়ে বলতে পারবেন বলে জানান তিনি।
অভিযোগ বিষয়ে যোগাযোগ করা হলে আনছার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. নূর আলম এ বিষয়ে কথা বলতে রাজি হননি। এই প্রতিবেদন প্রকাশ না করার জন্য অনুরোধ জানান তিনি।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে