নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের একটি বসত ঘরে অগ্নিকাণ্ড হয়েছে। এ সময় আগুনে পুড়ে নুরুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া অগ্নিদগ্ধ হয়েছেন দুই নারীসহ তিনজন। আজ বৃহস্পতিবার ভোরে নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চর উরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন।
নিহত নুরুল ইসলাম পশ্চিম চর উরিয়া গ্রামের মৃত হাবিব উল্যাহর ছেলে। আহতরা হচ্ছেন, নুরুল ইসলামের ছেলে মো. সেলিম, সেলিমের স্ত্রী মায়া বেগম ও নিহতের বেয়াইন শেফালী বেগম।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, অন্যদিনের মতো ভোর রাতে সাহরি খেয়ে ঘুমিয়ে পড়েন নুরুল ইসলামসহ তাঁর পরিবারের সদস্যরা। এর পরে কোনো একসময় সবাই ঘুমে থাকা অবস্থায় তাদের বসত ঘরে অগ্নিকাণ্ড হয়। দ্রুত সময়ের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় নুরুল ইসলাম আগুনে দগ্ধ হয়ে নিহত হন। এ সময় আগুনে দগ্ধ হন তাঁর ছেলে সেলিম, ছেলের বউ মায়া বেগম ও বেয়াইন শেফালী বেগম। সকালে লোকজন আগুন দেখে নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় স্থানান্তর করা হয়।
সুধারাম মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড হয়েছে। অগ্নিদগ্ধদের ঢাকায় রেফার্ড করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে