চট্টগ্রামে ইয়াবা পাচার মামলায় এক চালককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত আরেক আসামি চালকের সহকারীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেন।
আজ রোববার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এর আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম খলিল (২৯) কুমিল্লা জেলার বরুরা উপজেলার বাসিন্দা। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২০ সালের ২১ এপ্রিল নগরের রউফাবাদ এলাকায় একটি পিকআপ থেকে ৯ হাজার ৮৯৫ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব-৭। এর আগে পিকআপ ফেলে পালিয়ে যাওয়ার সময় চালক ইব্রাহিম আটক হলেও চালকের সহকারী হালিম পালিয়ে যেতে সক্ষম হয়। ওই ঘটনায় র্যাব-৭ এর ডেপুটি এ্যাসিস্টেন্ট ডিরেক্টর (ডিএডি) শহিদুল আলম বাদী হয়ে বায়েজিদ থানায় একটি মামলা দায়ের করেন।
২০২১ সালের ১৯ জানুয়ারি এই মামলায় দুজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল হয়। ওই বছরের ৩০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। রাষ্ট্রপক্ষ এই মামলায় আটজন সাক্ষী উপস্থাপন করতে সক্ষম হয়।
এই মামলায় উভয় আসামি জামিনে গিয়ে পলাতক থাকেন। রায়ের পর ইব্রাহিমের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৮ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে