
চট্টগ্রামের মিরসরাইয়ে মহাজোটের শরিক দলের শীর্ষ নেতা দিলীপ বড়ুয়ার সংবাদ সম্মেলনে উপস্থিত থাকায় আওয়ামী লীগের তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাদেরুজ্জামান আজাদ ও সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। গত রোববার চিঠিটি দেওয়া হলেও আজ (মঙ্গলবার) বিষয়টি প্রকাশ পায়।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন উপজেলার হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নুরুল আলম, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল উদ্দিন ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য সাহাব উদ্দিন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৯ আগস্ট সাম্যবাদী দলের প্রার্থী ঘোষণার সংবাদ সম্মেলনে আপনার সশরীরে উপস্থিতি দলীয় শৃঙ্খলা পরিপন্থী। ইতিপূর্বেও আপনার বিভিন্ন কার্যক্রম দলীয় ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ন করেছে। এহেন কার্যকলাপের কারণে আপনাকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
এ বিষয়ে অব্যাহতি পাওয়া আ.লীগ নেতা মো. নুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দুই মেয়াদে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলাম। আমরা গিয়াস উদ্দিনের (সাবেক উপজেলা চেয়ারম্যান) অনুসারী হওয়ার কারণে সর্বশেষ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সমন্বয়কের দায়িত্ব দিয়ে পরে পদ পরিবর্তন করে সদস্য করা হয়। তার পর থেকে অভিমান করে দলীয় কোনো কর্মসূচিতে থাকি না। তবে সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া কোনো চিঠি এখনো আমার কাছে আসেনি।
হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাদেরুজ্জামান আজাদ আজকের পত্রিকাকে বলেন, উপজেলা আওয়ামী লীগের নির্দেশে এই তিনজনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাম্যবাদী দলের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা ছাড়াও তাঁরা দলীয় কোনো কর্মসূচিতে থাকেন না। দলের মূল স্রোতের বাইরে গিয়ে কাজ করছেন, এ জন্য তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, নিশ্চয় অব্যাহতি পাওয়া নেতাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের প্রমাণ রয়েছে। তাই ইউনিয়ন আওয়ামী লীগ যে সিদ্ধান্ত নিয়েছে, তার সঙ্গে উপজেলা আওয়ামী লীগ একমত পোষণ করেছে।’

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১১ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে