চট্টগ্রামের সীতাকুণ্ডে হামলা ঠেকাতে গিয়ে হামলাকারীর ছুরিকাঘাতে আহত হওয়া যুবক মো. বাবুল হোসেনের (৩২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত যুবক সীতাকুণ্ডের পৌরসভার মধ্যম মহাদেবপুর (শেখনগর) এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল বিকেলে পৌর সদরের মধ্যম মহাদেবপুর (শেখনগর) এলাকার সাইফুল ও মিয়ান প্রকাশ শাহীনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার সূত্রপাত হয়। এ ঘটনার জেরে ২৭ এপ্রিল শাহীনের লোকজন সাইফুলকে টানাহেঁচড়া করে জোরপূর্বক উঠিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলে এসে বাবলু হামলাকারীদের হাত থেকে সাইফুলকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে হামলাকারী দলের সদস্য আরমান (৩০) ক্ষিপ্ত হয়ে বাবলুর পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় বাবলুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাতে তাঁর মৃত্যু হয়।
পুলিশ আরও জানায়, ঘটনার পর একই দিন রাতে বাবলুর বাবা কামাল উদ্দিন বাদী হয়ে আরমান, মামুন, জহিরুল ইসলাম শ্যামন ও হাসানের সুনির্দিষ্ট নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪ / ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
সীতাকুণ্ড থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, পুকুরঘাটে তুচ্ছ বিষয় নিয়ে দুই নারীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার কথা দুই নারীর একজন তাঁর স্বামীকে ও অপরজন তাঁর ছেলেকে জানান। পরবর্তীতে এ ঘটনা নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে বাধা দেওয়ার চেষ্টা করলে ছুরিকাঘাতে বাবলু আহত হয়। আহত পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলাটি হত্যা মামলায় রূপান্তরের পাশাপাশি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৩ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২১ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৮ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে