
লক্ষ্মীপুরের রায়পুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে তানজীম আবদুল্লাহ (১৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বাসাবাড়ি এলাকার কালু পাটোয়ারীর বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত তানজীমের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে।
তানজীম ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্ণিদুর্গাপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের শাহজাহানের ছেলে এবং স্থানীয় হর্ণিদুগাপুর সিনিয়র মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
তানজীমের ভাই শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গুরুতর আহত হন তানজীম। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায়।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে