চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের দক্ষিণ খুলশীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, মঙ্গলবার (২৬ মার্চ) রাত ৯টায় পুলিশ এবং র্যাব যৌথ অভিযান পরিচালনা করে দিদারুল আলম মিয়াজির বাসায়। এ সময় তিনি চট্টগ্রামের দক্ষিণ খুলশীর বাসায় ছিলেন। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে প্রথমে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) কার্যালয়ে নিয়ে যায়। রাত আনুমানিক ৩টার দিকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
জোরারগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক মো. আরিফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজিকে পুলিশ এবং র্যাব যৌথ অভিযান চালিয়ে চট্টগ্রামের খুলশী বাসা থেকে গ্রেপ্তার করেছে। আজ (বুধবার) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যাসহ তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে