স্কুল থেকে বাড়ি ফেরার সময় কুমিল্লার হোমনায় নদীতে খেয়া নৌকা ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার রামকৃষ্ণপুর তিতাস নদীতে এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন–হোমনা উপজেলার কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী এবং উপজেলার চরলহনিয়া গ্রামের আবু মুছার মেয়ে সামিয়া আক্তার (১৪) এবং একই গ্রামের গোলাম মোস্তফার মেয়ে সামিয়া আক্তার (১২)। তারা দুজন বান্ধবী।
স্কুলের প্রধান শিক্ষক মো. আনেয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিন নদীর খেয়া পাড়ি দিয়ে শতাধিক শিক্ষার্থী স্কুলে আসে। কোনো দিন এমন হয়নি। কিন্তু আজকের এ ঘটনায় স্কুলের শিক্ষক–শিক্ষার্থীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
তাজুল ইসলাম মোল্লা নামে এক প্রত্যক্ষদর্শী জানান, আজ বিকেলে স্কুল ছুটির পর খেয়া নৌকায় করে ২০ / ২৫ জন শিক্ষার্থী পার্শ্ববর্তী জেলার চরলহনীয়া, কলাকান্দি, নিজ কান্দি গ্রামে যাওয়ার জন্য তিতাস নদীর রামকৃষ্ণপুর কানাই সাহার ঘাট থেকে নৌকায় ওঠে। নৌকাটি মাঝ নদীতে পৌঁছালে বালু ভর্তি একটি জাহাজের ঢেউয়ে ছাত্রীদের বহনকারী নৌকাটি পানিতে ডুবে যায়।
এ সময় অনেক ছাত্রী সাঁতার কেটে নদীর তীরে উঠে, আর কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করলেও দুজন পানিতে নিখোঁজ হয়। তাৎক্ষণিকভাবে একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর অন্য জনকে খোঁজাখুঁজির এক ঘণ্টা পর মৃত উদ্ধার করা হয়
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুছ ছালাম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই পানিতে ডুবে দুই ছাত্রীর মৃত্যু হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা তিতাস নদীতে নৌকা ডুবিতে দুই ছাত্রীর মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে