
ভারতে পালানোর চেষ্টাকালে চট্টগ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়াসহ দুজনকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন পুলিশ। আজ মঙ্গলবার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।
ইমিগ্রেশন পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় আটক করা হয় এবং পরে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।
আটক সুকুমার বড়ুয়া ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং অপর ব্যক্তি প্রণব কান্তি বড়ুয়া চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) সিন্ডিকেট সদস্য ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য। তারা সম্পর্কে শ্বশুর-জামাই বলে জানা গেছে।
এ বিষয়ে ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. খায়রুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রামের রাউজান উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সুকুমার বড়ুয়া এবং তার মেয়ের জামাই ভারতে যাওয়ার জন্য আখাউড়া ইমিগ্রেশনে আসেন। ইমিগ্রেশন পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে