চট্টগ্রামের আনোয়ারার ৭ নম্বর সদর ইউনিয়ন পরিষদে (ইউপি) চুরি হয়েছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার বিকেলে পরিষদের সচিব মোহাম্মদ শাহ আলম থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্র জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে ইউপি কার্যালয়ে এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পান পরিষদের গ্রাম পুলিশ মো. বাবুল (৪৯)। কার্যালয়ে থাকা দুটি কম্পিউটার মনিটর, সিপিইউ, হার্ডডিস্ক, চেকবই, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং সংগৃহীত ওয়ারিশ ও ট্রেড লাইসেন্স ফির টাকা এবং কিছু ডিভিডি চুরি হয়েছে। পরে বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, পুলিশের একটি টিম তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে চেষ্টা করছে পুলিশ। এ ছাড়া উপজেলায় বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পরিষদের প্রশাসক তাহমিনা আক্তার বলেন, দীর্ঘদিন কক্ষটি বন্ধ ছিল। সেখান থেকে কম্পিউটারের হার্ডডিস্কসহ কিছু নথি-ফাইল নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া শিগগির উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে