কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের হামলায় সৈয়দ আমিন নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। গতকাল রোববার রাত ৮টায় ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এই ঘটনা ঘটে। নিহত সৈয়দ আমিন ওই ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা ছিলেন। পুলিশ নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশের দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসা ও আরএসও—এর মধ্যে আধিপত্য বিস্তারের জেরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় সৈয়দ আমিন নামে একজন সাধারণ রোহিঙ্গা নিহত হয়। তাঁর মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন জানান, রোববার রাতে উখিয়ার ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ও ডি ব্লকে আরসা ও আরএসও—এর সদস্যরা আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান নেয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে গোলগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে সৈয়দ আমিন নামে এক রোহিঙ্গার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
শামীম হোসেন আরও জানান, প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সময় এই খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তারপরও কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে সেই ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে