কক্সবাজারের টেকনাফের উলুবনিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি, ৮৫ পিছ ইয়াবা ও ৯০০ মিয়ানমারের মুদ্রাসহ নুর ইলাহী (২১ )নামে এক যুবককে আটক করেছেন র্যাব। আজ বৃহস্পতিবার র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (ল'এন্ড মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী বলেন, গতকাল বুধবার রাতে হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়ার এলাকা থেকে ইয়াবা ও অস্ত্রসহ নুর ইলাহীকে আটক করা হয়। তিনি উলুবনিয়া এলাকার উলা মিয়ার ছেলে।
তিনি আরও বলেন,উদ্ধারকৃত অস্ত্র ও ইয়াবাসহ আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে