
কুমিল্লার তিতাস উপজেলায় পরিত্যক্ত বোতল কুড়ানোর অপরাধে মানসিক প্রতিবন্ধী যুবককে নারিকেলগাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সাহাবৃদ্ধি গ্রামের ফজুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রতিবন্ধী যুবক সাহাবৃদ্ধি গ্রামের মো. চুনু মিয়ার ছেলে আল আমিন (২৬)।
নির্যাতনের শিকার প্রতিবন্ধী আল আমিনের মা মোসা. রহিমা আক্তার বলেন, ‘আমার ছেলে প্রতিবন্ধী, তার কার্ডও আছে। তার নেশা বোতল টোকানো। মঙ্গলবার সন্ধ্যায় ফজুল হকের বাড়িতে গিয়ে নাকি বোতল টোকায়। এ কারণে ফজুল হকের স্ত্রী খোরশেদা বেগম, তার ছেলে জিলানী, রফিকুল ও মেয়ে রুজিনা মিলে আমার প্রতিবন্ধী ছেলেকে নারকেলগাছের সঙ্গে বেঁধে মারধর করেছে। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি, আমি সঠিক বিচার চাই।’ এই কথা বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।
এদিকে মারধরের কথা অস্বীকার করে অভিযুক্ত রহিমা আক্তার বলেন, ‘আল আমিনের বাবা-মা আমাদের বলেছে বাড়িতে আসলে বাইন্ধা রাখতে। আমরা তাই করেছি।’
মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহাবৃদ্ধি গ্রামের বাসিন্দা মো. মোস্তাক ভূইয়া বলেন, ‘আল আমিন একজন প্রতিবন্ধী। তার প্রতিবন্ধী কার্ডও আছে। তার নেশা হলো বোতল টোকানো। যেভাবে তাঁকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে, তা অমানবিক কাজ করেছে। আমি উভয়কে বলেছি গ্রামবাসীকে নিয়ে সঠিক বিচার করে দেব।’
এ নিয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, ‘প্রতিবন্ধীকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে