চট্টগ্রামের মিরসরাইয়ে বাস চাপায় ইসরাত জাহান রিমা (৯) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার পুরোনো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকার জামাল উদ্দিনের মেয়ে। সে হাজীশ্বরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
হাজ্বীশ্বরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুল হাসান সোহাগ জানান, স্কুল ছুটির পর ইসরাত সড়ক পারাপারের সময় মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বহনকারী একটি বাস চাপায় আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রধান শিক্ষক মাইনুল হাসান সোহাগ বলেন, গত বছরও একই জায়গায় মাছবাহী একটি পিকআপভ্যানের চাপায় আমাদের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জয়া ধর বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।
জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুল হাসান বলেন, আজ আছরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে