ফেনীর ছাগলনাইয়ায় আশিষ বৈদ্য (৪০) নামের ভারতীয় এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ যশপুর ও মহামায়া ইউনিয়নের উত্তর যশপুরের মধ্যবর্তী এলাকার ফুলছড়ি খাল থেকে এই লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অং প্রু মারমা। তিনি বলেন, ‘নিহত ব্যক্তি ভারতের বিলোনিয়া থানাধীন নলুয়া এলাকার সাধন বৈদ্যের ছেলে। তাঁর মরদেহের ময়নাতদন্ত করলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরবর্তীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে লাশ হস্তান্তর করা হবে।’
এ বিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, ‘আজ সকালে ফুলছড়ি খালের মধ্যে (বাংলাদেশ-ভারতের শূন্যরেখা) এক অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয় লোকজন। বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানালে তারা থানা-পুলিশকে জানাই। এরপর আমরা বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাই।’
আজ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে বিএসএফ সদস্যদের সঙ্গে দুই ভারতীয় নাগরিক এসে নিশ্চিত করেন এটা তাঁদের দেশের নাগরিক। পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ উদ্ধার করা হয়। পতাকা বৈঠকে ভারতের পক্ষে বিএসএফের রাকেশ ঠাকুর ও বিজিবির সুবেদার হাসিবুর রহমানসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানান ওসি সুদ্বীপ রায়।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে