চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
শুক্রবার (৭ মার্চ) রাত ১২টা থেকে শনিবার (৮ মার্চ ) রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মো. তরিকুল ইসলাম (২৭), নুরুল কবির (৪২), ইমাম হোসেন রাহাত (২০), মনজুর (৫৫), শাহেদ (৩৩), সেকান্দর (৩১), কবির হোসেন (৩৯), শাহাবুদ্দিন (৩৫), জিসান (২২), মামুন মিয়া (২০), রাশেদ প্রকাশ রাহুল (২২), মুছা (৪০), শাহ আহম্মেদ প্রকাশ বাহার, সাগর (২৪), মেহেদী হাসান (২২), মিশু (৩৬), মো. হোসেন (২৬), ইউনুছ নবী (১৯), সোহেল (৩২), জাকির হোসেন বাপ্পি (২৭), শুভ দে (২৬), মো. রাশেদ (৩৪), মো. ফারুক (২৪), আব্দুল আউয়াল (৩০), আব্দুল রহিম (১৮), সৈয়দ আবেদ হোসেন (৪৫), জাহিদ হারুনী (৪৪), ফারুক (৩৮), জহির ইসলাম (২৭), রাজু (২০), আবিদ হাসান উজ্জল (৩২), শাকিল (২০), সুভাষ দাশ (৩৭), আলী আকবর সায়মন (২৫), শাহজাহান (১৯), সিফাত হোসেন (২০), মো. জুয়েল (২১), আব্দুল কাদের (৩৫) ও ইব্রাহীম (৩৯)।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। আসামিদের আদালতে উপস্থাপন করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে