
দক্ষিণ আফ্রিকার রজেটিনভিলে সন্ত্রাসীদের গুলিতে খোরশেদ আলম দিদার (৩৭) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় জোহানেসবার্গ সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত মঙ্গলবার সন্ত্রাসীদের গুলিতে তিনি গুরুতর আহত হন।
নিহত ব্যবসায়ী ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব হরিপুর গ্রামের আজিজুল হক মজুমদার লাতুর পুত্র। আফ্রিকা যাওয়ার আগে তিনি ছাগলনাইয়া শহরে নিউমার্কেটের ব্যবসায়ী ছিলেন।
ছাগলনাইয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘খোরশেদ আলম দিদার দীর্ঘদিন জোহানেসবার্গের রজেটিনভিলে ব্যবসা করে আসছেন। সেখানে গত মঙ্গলবার সন্ত্রাসীদের গুলিতে তিনি গুরুতর আহত হন। আজ (বৃহস্পতিবার) সকাল ৬টায় জোহানেসবার্গ সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
এর আগে নিহতের বড় ভাই নজরুল ইসলামও একই শহরে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান বলে জানা গেছে।
এদিকে খোরশেদ আলম দিদারের মৃত্যুর খবরে ছাগলনাইয়ায় তাঁর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। খবরটির ছড়িয়ে পড়লে মানুষ নিহতের বাড়িতে ভিড় করেন।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে