
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়িতে গাড়িটানা বাজার এলাকায় আমবোঝাই সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে এক ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী আব্দুল মোতালেব (৩৫)। তিনি হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের হাশিমনগর গ্রামের বাসিন্দা। অপরজন হলেন একই এলাকার আলী আজগর (৩২)। তিনি দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে মানিকছড়ি তিনট্যহরী থেকে আম নিয়ে অটোরিকশাটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। পথে গাড়িটানা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় আমবোঝাই সিএনজিচালিত অটোরিকশাটি। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশাটির চালকসহ দুজন নিহত হন।
এ বিষয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম আজকের পত্রিকাকে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে