
কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানি দেখতে গিয়ে স্রোতে ভেসে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা বিবিরখিল গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুর নাম মোহাম্মদ আবিদ (১২)। সে বরইতলী ইউনিয়নের পহরচাঁদা বিবিরখিল দরগা মোড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
বরইতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি সড়কের ওপর উপচে পড়ে লোকালয়ে প্রবেশ করেছে। এতে ইউনিয়নের বেশির ভাগ এলাকার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। আবিদ ও আরও দুই শিশু আজ সকালের দিকে হাফেজখানা থেকে ছুটি নিয়ে পানি দেখতে যায়। এ সময় বন্যার পানির স্রোতে তিনজন কিশোর ভেসে যায়। দুজন সাঁতার কেটে বেঁচে ফিরলেও একপর্যায়ে আবিদ পানিতে ডুবে মারা যায়।
হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফরিদ বলেন, তিন শিশু বন্যার পানি দেখতে গিয়ে ভেসে যায়। এদের মধ্যে দুজন সাঁতার কেটে ফিরে আসলেও আবিদ পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে