
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বারোমাসিয়া খালের গতি পরিবর্তন করে হালদা নদীর পানি উত্তোলনের অভিযোগে হালদা ভ্যালি চা-বাগানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার দুপুরে স্থানীয় বারোমাসিয়া খালে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী। অভিযান চলাকালে পানি উত্তোলনে ব্যবহৃত হওয়া পাম্পের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
ইউএনও বলেন, বারোমাসিয়া সেচ প্রকল্প থেকে পানির দিক পরিবর্তন করে পাম্প দিয়ে মিনিটে প্রায় ১,২০০ লিটার পানি উত্তোলন করছে হালদা ভ্যালি। এর মধ্য দিয়ে প্রায় ৫০০ একর বোরো ফসলের ক্ষতি করছে হালদা ভ্যালি চা-বাগান। অভিযোগ পেয়ে হালদা ভ্যালি চা-বাগানের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি পয়েন্টে খালের উজানে পানির ডাইভারশন বন্ধ করা হয় এবং পানির পাম্পের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
জানা যায়, প্রান্তিক কৃষকদের চাষাবাদের সুবিধার্থে ১৯৮০ সালে ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইদিলপুর এলাকায় একটি মাঝারি ধরনের স্লুইসগেট স্থাপন করে সরকার। প্রতিবছর শুষ্ক মৌসুমে এটি ব্যবহার করে শত শত কৃষক বোরো ধান আবাদ করেন। কিন্তু প্রতিবছরই চা-বাগান কর্তৃপক্ষের গোঁয়ার্তুমির কারণে পানির অভাবে চাহিদামতো চাষাবাদ করতে পারেন না তাঁরা। এবার কৃষকেরা বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনে অভিযোগ করলে ইউএনও অভিযান পরিচালনা করেন।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. সোহাগ তালুকদার বলেন, ‘ভবিষ্যতে একতরফা পানি উত্তোলন করা হলে হালদা ভ্যালি চা-বাগানের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে