
জাতীয় পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটি। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মধুপুরের সংগঠনটির কার্যালয়ে এ আয়োজন করে।
ইউপিডিএফ (গণতান্ত্রিক) সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কলিন চাকমা লিখিত বক্তব্যে বলেন, নবম-দশম শ্রেণির বাংলার দ্বিতীয় পত্রের প্রচ্ছদ থেকে আদিবাসী শব্দসংবলিত গ্রাফিতি বাতিল করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এনসিটিবি কর্তৃক আদিবাসী শব্দসংবলিত গ্রাফিতি পূর্ণ বহাল রাখা এবং পার্বত্য চট্টগ্রামসহ গোটা দেশের আদিবাসীকে স্বীকার করে নিশ্চয়তা প্রদান করতে হবে। সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির জোর দাবি জানান।
এ সময় ইউপিডিএফ (গণতান্ত্রিক) সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কলিন চাকমা, পিসিপি কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক বিজয় চাকমা, পিসিপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাবু চাকমা, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের পিসিপি সভাপতি প্রীতি চাকমাসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে