
নিজ গ্রামে সংবর্ধনা পেলেন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ-২০২৪ চ্যাম্পিয়ন ক্রিকেট দলের আল ফাহাদ। গতকাল শনিবার বিকেলে ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের দরাপপুরে এই ক্রিকেটারকে সংবর্ধনা দেওয়া হয়।
স্থানীয় কমল সংসদ নামের একটি সামাজিক সংগঠন ওই গ্রামের মমতাজ মিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করে। ক্রিকেটার আল ফাহাদ উপজেলার নয়নপুর গ্রামের জুনাবালি আলিম মুন্সিবাড়ির জাকির হোসেন স্বপনের ছেলে।
এ সময় আল ফাহাদ বলেন, ‘এলাকাবাসী সংবর্ধিত করায় আমি কৃতজ্ঞ। তাতে আমার উৎসাহ-উদ্দীপনা আরও বেড়ে গেছে। ভবিষ্যতে আরও ভালো খেলে বাংলাদেশকে বিশ্বদরবারে পরিচিত করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন এগিয়ে যেতে পারি। আমার এলাকাকে জাতীয়ভাবে তুলে ধরতে পারি।’
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক কলকণ্ঠ সম্পাদক ও প্রকাশক শহীদুল আলম ইমরান। দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া হুদনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক পেয়ার আহমদ আকাশ, ব্যবসায়ী ও সমাজসেবক মনসুর আহমেদ সম্রাট, ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবদুর রব মোল্লা, ডা. মোজাম্মেল হক, একরামুল হক মানিক, আশ্রাফ হোসেন, নুরুল আমিন, শাহদাৎ হোসেন, আশিক এ এলাহি, আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানের শুরুতে ফাহাদকে ফুল দিয়ে বরণ করার পর ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে