
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইজদিহি পাহাড়ে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় র্যাবের তিন সদস্য আহত হয়েছেন।
র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বস দত্ত চাকমা জানান, রোববার ভোররাতে শ্রীমঙ্গলের মাইজদিহি পাহাড়ি এলাকায় টহলের সময় তাঁদের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবের পক্ষ থেকেও পাল্টা গুলি ছোড়া হয়। এ সময় তাদের কোম্পানির তিন সদস্য আহত হন। গোলাগুলি থেমে যাওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে অজ্ঞাত দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। এদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। লাশ দুটি শ্রীমঙ্গল থানায় একটি অ্যাম্বুলেন্সের ভেতরে রাখা হয়েছে।
নিহতরা হলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হত্যা মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি তোফায়েল আহমেদ (৩৫) এবং মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি শহীদ মিয়া (৪০)।
শ্রীমঙ্গল থানার এসআই মো. জামাল জানান, রবিবার ভোরে শ্রীমঙ্গল র্যাব ক্যাম্প থেকে লাশ দুটি রেখে গেছে। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে