নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র-গুলিসহ এনামুল হক মানিক (৩১) নামের আন্তজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার ভোরে নোয়াখালী-ফেনী মহাসড়কের মোক্তার বাড়ির ব্রিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।
গ্রেপ্তার এনামুল হক মানিক জেলার সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও গ্রামের বাসিন্দা। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ এই তথ্য জানিয়েছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি নাজিম উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানকালে নোয়াখালী-ফেনী মহাসড়কের রসুলপুর ইউনিয়নের বায়তুল জামে মসজিদসংলগ্ন মোক্তার বাড়ির ব্রিজ থেকে ডাকাত সদস্য এনামুল হক মানিককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।
ওসি নাজিম উদ্দিন আহমেদ আরও বলেন, গ্রেপ্তার আসামি আন্তজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা করা হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৯ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে