চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) থেকে ডায়াগনস্টিকের তিন দালালকে আটক করেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে চমেকের ১৪ নম্বর মেডিসিন ওয়ার্ড থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, ফ্যামিলি হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের দালাল শাহাদাত হোসেন (২৪), ইউনি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সুজন সিংহ (২৮) ও একই প্রতিষ্ঠানের গোলাম কিবরিয়া (২৬)। তাঁরা নানা কথা বলে ফাঁদে ফেলে রোগীদের এসব ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেত বলে জানায় পুলিশ।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে বলেন, আটক ব্যক্তিরা বিভিন্ন হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন। হাসপাতালে ভর্তি রোগীদের ভুল বুঝিয়ে তাঁদের নির্ধারিত ল্যাবে নিয়ে রোগী হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায় করে থাকেন। আনসার সদস্যরা তাঁদের হাতেনাতে মেডিসিন ওয়ার্ড থেকে আটক করে পুলিশে সোপর্দ করের। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য থানায় পাঠানো হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে