লক্ষ্মীপুরের রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা আজ শুক্রবার দুপুরে কাজে ফিরেছেন। দেশের বিভিন্ন থানায় হামলা ও অগ্নিসংযোগে পুলিশ সদস্যরা হতাহতের ঘটনার বিচার চেয়ে ১১ দফা দাবিতে কয়েক দিনের কর্মবিরতিতে ছিলেন।
আজ দুপুরে পুলিশ সদস্যরা থানায় আসার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা ওসিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় সবার মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, ‘পুলিশের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করা হবে। পুলিশ কারও শত্রু নয়, বন্ধ ও সেবক হয়ে কাজ করবে।’
রামগতি উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন বলেন, ‘কয়েক দিন ধরে পুলিশ সদস্যরা ভয়ে থানায় আসেননি। আজকে ওসির নেতৃত্বে পুলিশ সদস্যরা থানায় এসে কাজ যোগ দিলে তাঁদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।’
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেন নির্ভয়ে ও নিরাপদে কাজ করতে পারেন, তিনি সেই আশা করেন। পুলিশ সদস্যদের নিরপেক্ষভাবে বিভিন্ন থানায় কাজ করার পরামর্শ দেন তিনি।
লক্ষ্মীপুর জেলার আরও চার থানা ও তদন্ত কেন্দ্রে পর্যায়ক্রমে কাজে যোগ দেওয়ার কথা রয়েছে পুলিশ সদস্যেদের।
রায়পুর ও রামগঞ্জ থানায় হামলা ও অগ্নিসংযোগ করার ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। লুটে নেওয়া হয়েছে অস্ত্র।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৪৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে