
নরসিংদী শহরের বড় বাজারের ডায়মন্ড নামের একটি টেইলার্সের দোকান কাপড়সহ পুড়ে গেছে। গতকাল বুধবার (২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১০টার দিকে ভবনের দ্বিতীয় তলার টেইলার্সে আগুন লাগে। কাপড়ের দোকান হওয়ায় মুহূর্তে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা করে।
এ বিষয়ে জানতে চাইলে নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। তবে টেইলার্সের পক্ষ থেকে জানানো হয়, প্রায় সাড়ে ৩ কোটি টাকার কাপড় পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে পরে বলা যাবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে