
মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির হাতে বিভিন্ন সময়ে আটক ২৬ জেলেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেরত এনেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়াসংলগ্ন ট্রানজিট জেটিঘাট দিয়ে তাঁদের ফেরত আনা হয়।
সাগরে মাছ ধরতে নেমে নাফ নদী ও মোহনা থেকে এসব জেলেকে বিভিন্ন সময় ধরে নিয়ে যায় আরাকান আর্মি।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবির দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক জেলেদের ফেরত আনতে বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের পর তৎপরতা শুরু করে।
পরে দীর্ঘ প্রচেষ্টার পর শনিবার বিকেলে ২৬ জেলেকে ফেরত দেয় আরাকান আর্মি। পরে নাফ নদী হয়ে জেলেদের নিয়ে আসে বিজিবি।
বিজিবির অধিনায়ক লে কর্নেল আশিকুর রহমান জানান, ফেরত আনা জেলেদের নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে এসব জেলেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ফেরত আসা জেলেদের মধ্যে কয়েকজন বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গাও রয়েছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, বিজিবির প্রচেষ্টায় আটক ২৬ জেলেকে ফেরত আনা সম্ভব হয়েছে। বাকি জেলেদেরও ফেরত আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি আরাকান আর্মি হাতে আটক ২৯ জেলেকে ফেরত এনেছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের মধ্যে ১৫ বাংলাদেশি এবং ১৪ জন রোহিঙ্গা জেলে ছিল।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে