জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার পরমানন্দপুর গ্রামে বাবার কবরের পাশে শায়িত হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞা। আজ শনিবার রাত ৮টার দিকে জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে তাঁর নিজ ভিটায় নেওয়া হয় তাঁকে।
সেখানে বাবা হাজী মুকসুদ আলীর কবরের পাশে রাত সাড়ের ৯টার দিকে তাঁকে সমাহিত করা হয়। এ সময় পরিবারের লোকজন, প্রশাসন, আওয়ামী লীগ নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতা–কর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে আজ সকাল ১১টার দিকে সংসদ ভবন প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা সম্পন্ন হয়। পরে বাদ আসর সরাইল অন্নদা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ মাগরিব আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে তৃতীয় জানাজা এবং তাঁর নিজ গ্রামের হাজী মুকসুদ আলী স্কুলমাঠে চতুর্থ জানাজা সম্পন্ন হয়।
বিকেলে সরাইল অন্নদা স্কুল মাঠে জানাজায় ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী, সরাইল উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, নাসিরনগর উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন, সাবেক এমপি জিয়াউল হক মৃধা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জানাজার আগে স্মৃতিচারণমূলক বক্তব্যে উকিল আবদুস সাত্তার ভূইয়ার বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন নেতৃবৃন্দরা।
গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২০ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে