চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গৃহবধূ আমেনা খাতুন (২৮) হত্যার ঘটনায় আজ শুক্রবার এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আমেনা বেগম (৩০) নিহতের স্বামীর দ্বিতীয় বউয়ের বড় বোন।
নিহত আমেনা খাতুন উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দুধ পুকুরিয়া পূর্ব পাহাড় গফুর বাদশার বাড়ি এলাকার আবদুল গফুর ড্রাইভারের স্ত্রী।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শ্বশুরবাড়িতে নিজ কক্ষ থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। তাঁকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই দিন রাতে নিহতের বাবা মো. হাছি মিয়া বাদী হয়ে নিহতের স্বামী আবদুল গফুর ড্রাইভারকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা দেন।
পুলিশ অভিযান চালিয়ে নিহতের স্বামীর দ্বিতীয় বউয়ের বড় বোন একই এলাকার মো. মোনাফের স্ত্রী আমেনা বেগমকে গ্রেপ্তার করে।
নিহতের স্বজনেরা জানান, ২০১৫ সালে আমেনা খাতুনের সঙ্গে একই এলাকার আবদুল গফুরের বিয়ে হয়। তাদের ৪ মাস বয়সী এক মেয়ে, ৪ ও ৭ বছর বয়সী দুই ছেলে সন্তান রয়েছে। ৫ মাস আগে স্বামীর পরকীয়া প্রেমের বাধা দেওয়ায় আমেনা বেগমের ওপর নির্যাতন শুরু হয়। এর মধ্যে দ্বিতীয় বিয়ে করেন আবদুল গফুর। নিহতকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সুজাউদ্দৌলা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে থানায় হত্যা মামলা নেওয়া হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে