কুমিল্লার তিতাস উপজেলায় মুরগির মালিকানার দাবি নিয়ে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে ঝগড়ার সময় ইটের আঘাতে অষ্টম শ্রেণির ছাত্রী আয়শা আক্তার (১৪) মারা গেছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটেছে।
মৃত আয়শা উপজেলার মোহন গ্রামের মৃত আবুল কাশেম মিয়ার মেয়ে।
এ বিষয়ে আয়শার মা পারভিন আক্তার বলেন, ‘আজিজের স্ত্রী আছমা আক্তার আমার একটি মুরগি তিন দিন ধরে বাইন্ধা রাখে। আমি বলি ছেড়ে দে তোদের হলে চলে যাবে। আর আমার হলে আমার ঘরে আসবে। এ কথা বলার সময় আজিজ ইট দিয়ে আমার মেয়েকে ঢিল মারে। এ সময় মাথায় আঘাত পেয়ে আমার মেয়ে মারা যায়। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।’
মৃতের চাচি মরিয়ম বেগম বলেন, ‘আমার জা পারভিন আক্তারের একটি মুরগি প্রতিবেশী আজিজ মিয়া তাঁর দাবি করে ধরে রাখে। এ নিয়ে আমার জায়ের সঙ্গে আজিজের ঝগড়া হয়। একপর্যায়ে আজিজ ইট দিয়ে ঢিল মারলে আয়শার মাথায় গিয়ে পড়ে। এ সময় গুরুতর আহত হয় সে। ঘটনার পরপরই আমরা তাকে উদ্ধার করে তিতাস উপজেলা হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে আয়শা মারা যায়।’
মৃতের বড় ভাই আল-আমিন বলেন, ‘আমার বোন মোহনপুর দাখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পরত। গতকালও পরীক্ষা দিয়ে আসছে। আমার আদরের ছোট বোনকে আজিজ ঢিল ছুড়ে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।’
মোহনপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. রফিকুল ইসলাম বলেন, ‘আয়শা আমার মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। গতকাল অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশগ্রহণ করেছে সে। পরে রাতে শুনি আয়শাকে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক স্বর্ণা আক্তার বলেন, গতকাল সন্ধ্যায় মাথায় আঘাতপ্রাপ্ত আয়শা নামের ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাই।
এ নিয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসি। আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে