কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ মো. আয়াজ (২২) নামে এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। আজ সোমবার ভোররাতে ক্যাম্পের আই ব্লক থেকে তাঁকে গ্রেপ্তার করে।
এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক।
তারিকুল ইসলাম বলেন, সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স ক্যাম্পের আই ব্লকে অভিযান চালায়। এ সময় নয়াপাড়া ক্যাম্পের এমআরসি-নম্বর ৮০০৬৮ আই ব্লকের, শেড নম্বর-৫২৭ / ৫ এর বাসিন্দা মোহাম্মদ সিদ্দিকের ছেলে আয়াজকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যানুযায়ী তাঁর নিজের ঘরে লুকানো অবস্থায় একটি দেশি শুটারগান (এলজি) উদ্ধার করা হয়।
এপিবিএনের এ কর্মকর্তা আরও বলেন, আটককৃত রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে