নোয়াখালীর কবিরহাটে পুকুরে ডুবে মো. হামদাদ (৭) ও হাসান (৬) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার বাটইয়া ইউনিয়নের দক্ষিণ গাজীরবাগ মসজিদের পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। তারা দক্ষিণ গাজীরবাগ গ্রামের হাসান আলী জমদার বাড়ির মাওলানা হারুনের ছেলে।
এলাকাবাসী জানায়, ছয় ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট হাসান, তার এক বছরের বড় হামদাদ। হাসান স্থানীয় একটি কিন্ডারগার্টেনে নার্সারিতে এবং হামদাদ প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ে। স্কুল শেষে বাড়ি ফিরে অন্য শিশুদের সঙ্গে বাড়ির সামনে মসজিদের পাশে খেলতে যায় দুই ভাই। একসময় মসজিদের পুকুরে পড়ে ডুবে যায় তারা।
এলাকাবাসী আরও জানায়, পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে মসজিদের পুকুরে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুই শিশুর প্রতিবেশী মো. সোলায়মান বলেন, ছয় ভাইয়ের মধ্যে ছোট ছিল হাসান, তার বড় হামদাদ। বিকেলে পারিবারিক কবরস্থানে দুজনের লাশ দাফন করা হয়।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে