
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পরিত্যক্ত টিনের ঘরে গর্তে এক নারী মরদেহ পোড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি যুবলীগ নেতার ছেলে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম হরলুজা (৫০)। তিনি একই ইউনিয়নের হিরাপুর কলোনি এলাকার নুরুল ইসলামের স্ত্রী।
আটক যুবকের ফারহান ভূঁইয়া রনি। তিনি দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে। তিনি এলাকায় চিহ্নিত মাদকসেবী ও ছিনতাইকারী হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চুরি হওয়া রাজহাঁস খুঁজতে গিয়ে এলাকাবাসী শাহনেওয়াজ ভূঁইয়ার বাড়ির একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ধোঁয়া উঠতে দেখে। পাশে বসে থাকা রনি ঘরে পাতা পুড়তে দেওয়ার কথা বললেও, সন্দেহ হলে হাঁসের মালিক ও স্থানীয়রা ঘরের ভেতর প্রবেশের চেষ্টা করেন। রনি তাদের বাধা দিয়ে হুমকি দেন। পরে এলাকাবাসী গর্তে পুড়তে থাকা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুর ইসলাম জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি প্রেমে বাধা দেওয়ায় ওই নারীকে তার দেহ থেকে মাথা আলাদা করে হত্যা করা হয়। এ সময় মরদেহ পুড়িয়ে গুম করার চেষ্টার করছিলেন ওই যুবক।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে