
তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে আজ রোববার রাঙামাটির কাপ্তাইয়ে আন্তস্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে স্কুল পর্যায়ে চার দল এবং কলেজ পর্যায়ে দুই দল অংশ নেয়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‘জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় নারানগিরি সরকারি উচ্চবিদ্যালয় এবং রানারআপ হয় কাপ্তাই উচ্চবিদ্যালয়।
কলেজ পর্যায়ে ‘ডেঙ্গু মোকাবিলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় কর্ণফুলী সরকারি কলেজ এবং রানারআপ হয় কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরি।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার আচার্য, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কাপ্তাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী লিমন চন্দ বর্মণ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে