
ফেনীর সোনাগাজীতে ভূমি বিরোধের পূর্ব জেরে আম পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মিজানুর রহমান (৫০) নামের স্থানীয় হোমিওপ্যাথি চিকিৎসক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুই সহোদর।
আজ শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছাড়াইতকান্দি গ্রামের কালা সোবাহানের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের শ্যালক প্রকৌশলী আবদুল আজিজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বাড়ির সামনে আমগাছ থেকে আম পাড়ে মিজানুর রহমান ও তার পরিবারের লোকজন। এ নিয়ে একই বাড়ির প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এটি তাৎক্ষণিক স্থানীয়রা ফয়সালা করেন।
এরপর দুপুর ১২টার দিকে জনগোষ্ঠী বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় পূর্ব বিরোধের জেরে মিজানুর রহমান (৫০) আবু তৈয়ব (৪৫) ও আবদুল হাই (৪৮) এর ওপর লোহার রড, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায় একই বাড়ির সবুজ, মামুন, জসিম উদ্দিন, মোহাম্মাদ খোকনসহ ১০-১২ জনের একটি দল।
হামলাকারীরা ব্যাপক মারধর করে গুরুতর জখম করে ঘটনাস্থলে অজ্ঞান অবস্থায় তিন ভাইকে ফেলে চলে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনাগাজী হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দায়িত্বরত চিকিৎসক তাদের ফেনী জেলা সদর হাসপাতালে স্থানান্তর করেন।
পরে মিজানুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হামলার শিকার নিহতের অপর দুই ভাই আবু তৈয়ব ও আবদুল হাই গুরুতর জখম অবস্থায় ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের অপর শ্যালক আবদুর রহিম ও ভাবি রাসেদা খানমসহ স্থানীয়রা জানান, ভূমি বিরোধ নিয়ে আদালতে চলমান মামলায় নিহত মিজান গংরা রায় পান। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতেই মূলত সবুজ, জসিম, আজগর, জাকার, বাবলু, মামুন, আবদুল গনী খোকন, সাহাব উদ্দিন, শরীফসহ অজ্ঞাত আরও ৫-৬ জন হামলা চালায়।
স্থানীয় ইউপি সদস্য আবদুল সালাম বলেন, এদের ভূমি বিরোধ সংক্রান্ত বিষয়ে আমরা সামাজিকভাবে বৈঠক করেছিলাম। কোনো সমাধান না হওয়ায় উভয় পক্ষ আদালতে গিয়েছিল। আজ শুনেছি মারামারি করে একজন নিহত হয়ে গেছে। বিষয়টা খুবই দুঃখজনক।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, ‘মিজানুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি জেনেছি। তবে এখনো পর্যন্ত কেউ মামলা করেনি। বিষয়টি আমরা অতি গুরুত্বের সঙ্গেই দেখছি।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৮ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২৩ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে