বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নীরব ভূমিকা পালন করায় দুদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর ও হল প্রভোস্টদের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের মুখে এবার পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সব সদস্যসহ তিনটি আবাসিক হলের হল প্রভোস্ট।
আজ শনিবার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ।
পদত্যাগের বিষয়ে রেজিস্ট্রার বলেন, ‘আমি শুনেছি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলমের নেতৃত্বে ১০ জন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। এ ছাড়া তিনটি আবাসিক হল আলাওল হলের প্রভোস্ট সৃজিত কুমার দত্ত, এ এফ রহমান হলের প্রভোস্ট আলী আরশাদ চৌধুরী এবং সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট শেখ সাদি পদত্যাগ করেছেন। তবে অফিস বন্ধ থাকায় আমি কারও পদত্যাগ পত্র হাতে পাইনি।’
এদিকে গতকাল শুক্রবার থেকে টানা দুদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং প্রক্টর-প্রভোস্টদের পদত্যাগের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন চবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা। এ দাবির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে চবির প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ এবং আলাওল, এ এফ রহমান এবং সোহরাওয়ার্দী হলের প্রভোস্টরা পদত্যাগ করেছেন।
এর আগে, পদত্যাগ না করায় চবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহেরের বাসভবনে তালা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ উপাচার্যের বাসভবনে তালা দেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে