
বান্দরবান পার্বত্য জেলা পরিষদে নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এবং ১৪ জন সদস্য দায়িত্ব নিয়েছেন। আজ সোমবার জেলা পরিষদের হলরুমে তাঁদের অভিষেক হয়।
এ সময় যোগদানপত্রে স্বাক্ষর করার মাধ্যমে চেয়ারম্যান ও সদস্যরা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন এবং পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহর কাছে যোগদানপত্র জমা দেন। অনুষ্ঠানে পরিষদে ন্যস্ত ২৮টি বিভাগের প্রধান ও উপস্থিত জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত সদস্যরা হলেন রাজুময় তঞ্চঙ্গ্যা, ম্যা ম্যা নু, অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, উম চিং মারমা, খামলাই ম্রো, মং এ চিং চাক, ডা. সানাই প্রু ত্রিপুরা, লাল জারলম বম, নাং ফ্রা খুমী, সাইফুল ইসলাম, মোহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ আবুল কালাম, অ্যাডভোকেট মাধবী মারমা ও খুরশিদা ইসহাক। অনুষ্ঠানে তাঁরা পার্বত্যবাসীর উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লাসহ সদস্যরা আত্মগোপনে চলে যান। পরে ৭ নভেম্বর নতুন পরিষদ গঠন করে অন্তর্বর্তী সরকার প্রজ্ঞাপন জারি করে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে