২৪ বছর পর চট্টগ্রামে ফটিকছড়িতে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত জেলা জজের প্রথম আদালতের বিচারক হাফছা ঝুমা এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন আদালত।
এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে খালাস দেওয়া হয়। নুরুল ইসলাম নামের এক আসামি বিচার চলাকালে মৃত্যুবরণ করায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
দণ্ডিত ব্যক্তিরা হলেন মো. শাখাওয়াত ওরফে শওকত, মো. বশর ও মো. বেলাল। তাঁরা একই এলাকার বাসিন্দা।
মামলার নথি থেকে জানা গেছে, ২০০০ সালে ১৬ মার্চ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দক্ষিণ পাইন্দং এলাকায় পূর্বশত্রুতার জেরে নজরুল ইসলাম ও ইউনুছ নামের দুই যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত একজনের বাবা বাদী হয়ে ফটিকছড়ি থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
২০০১ সালে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০০৫ সালে ১৫ জুন মামলায় সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। অভিযোগ গঠনের দীর্ঘ সময় শেষে আজ (বুধবার) চাঞ্চল্যকর মামলাটির রায় ঘোষণা করা হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে