
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিভাগ কর্তৃপক্ষ।
গত ৬ ডিসেম্বর অর্থনীতি বিভাগের অফিসরুমে এ ঘটনা ঘটে বলে বিভাগের সভাপতিকে লিখিতভাবে জানান দুই ছাত্রী। গত ১০ ডিসেম্বর বিভাগ কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। পাশাপাশি অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করতে কর্তৃপক্ষের কাছে সুপারিশ করে। অভিযুক্ত কর্মকর্তার নাম মু. ছলিমুল্লাহ আনচারী। তিনি অর্থনীতি বিভাগে সেকশন অফিসার হিসেবে কর্মরত।
লিখিত অভিযোগে ছাত্রীরা বলেন, বিভাগের তৃতীয় বর্ষের একজন ছাত্রী গত ৬ ডিসেম্বর সোয়া ১টার দিকে ক্লাস শেষ হওয়ার পর বিভাগের ফিল্টারে পানি না থাকায় পানির খোঁজে অফিসরুমে যান। এ সময় বিভাগের কর্মচারী ছলিমুল্লা তাঁকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। এই কাজ তিনি আগেও বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রীর সঙ্গে ঘটানোর চেষ্টা করেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মু. ছলিমুল্লাহ আনচারী আজকের পত্রিকাকে বলেন, ‘এই অভিযোগের কোনো সত্যতা নেই। আমাকে ফাঁসানোর জন্যই এই ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।’
এ বিষয়ে বিভাগের অধ্যাপক ড. আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রীদের একটা অভিযোগ পেয়েছি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি তাঁকে সাময়িক বরখাস্ত করার জন্য কর্তৃপক্ষকে বলা হয়েছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে