
চট্টগ্রামের কর্ণফুলীতে জিয়া মঞ্চের নেতা নজিবুল হক শাওনসহ (৩০) দুজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল রোববার রাতে উপজেলার চরপাথরঘাটার বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মাদকদ্রব্য ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নজিবুল হক শাওন ওই এলাকার মো. নুরুল আবছারের ছেলে। তিনি জিয়া মঞ্চ কর্ণফুলী উপজেলা কমিটির সদস্যসচিব। অপরজন তাঁর ভাই নেছারুল হক সচিব (৩০)।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, আজ সোমবার এ ঘটনায় কর্ণফুলী থানায় পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ একাধিক ধারায় পৃথক চারটি মামলা করেছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পৃথক মামলার এজাহারে জানা যায়, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে যৌথ বাহিনী ওই বসতঘরে অভিযান চালায়। এ সময় যৌথ বাহিনী তল্লাশি চালিয়ে আসামিদের হেফাজত থেকে চারটি রামদা, আটটি চাকু, চারটি চাপাতি ও দুটি ছোরা উদ্ধার করে। এ ছাড়া তাঁদের কাছ থেকে পাঁচটি ইয়াবা বড়ি ও ৯ গ্রাম গাঁজা পাওয়া যায়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে