চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে দেখা করতে আসা এক যুবককে ছুরিসহ আটক করেছে পুলিশ। আজ বুধবার চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনের গেট থেকে তাকে আটক করা হয়। তবে পুলিশ ওই যুবক মানসিকভাবে বিকারগ্রস্ত জানালেও নাম–পরিচয় প্রকাশে অপরাগতা প্রকাশ করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্রে জানা যায়, নগরীর দামপাড়া পুলিশ লাইনের ভেতরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়। বুধবার দুপুরে ওই যুবক দামপাড়া পুলিশ লাইনে এসে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করবেন বলে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের জানান। এ সময় তার কাঁধে একটি ব্যাগ ছিল। তার কথাবার্তা সন্দেহজনক হওয়ায় পুলিশ সদস্যরা ব্যাগ তল্লাশি করে একটি ছুরি উদ্ধার করেন।
এডিসি কাজী মো. তারেক আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘ছুরিসহ আটক যুবকের পরিবার বলেছে, তিনি (আটক যুবক) দীর্ঘদিন ধরে মানসিক বিকারগ্রস্ত। আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেও সন্দেহজনক কিছু পাইনি। মানসিকভাবে অসুস্থ হওয়ায় পরে ওই যুবককে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে