আগামী ৮ মে অনুষ্ঠেয় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. শাহ আলম খান। এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন তার স্ত্রী ফাতেমা আক্তার।
আজ সোমবার এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কাছে তারা পৃথক সময়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং স্থানীয় সূত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্র জানায়, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহআলম খান। তার স্ত্রী ফাতেমা আক্তারও এ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। ফাতেমা আক্তার উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
মো. শাহ আলম খান বলেন, ‘ভোটের মাঠে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। নিরপেক্ষ নির্বাচন হলে তিনি জয়ী হবেন।’
ফাতেমা আক্তার বলেন, ‘তার স্বামীর নির্বাচন স্বামী করবেন। আর আমার নির্বাচন আমি করব। বিষয়টি যার যার ব্যক্তিগত বিষয়। নির্বাচনে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৯ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে