
কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ব্রাজিলে অনুষ্ঠিত হলেও টান টান উত্তেজনা ছিল ব্রাহ্মণবাড়িয়ায়। উত্তেজনা থেকে যেন সংঘাত সৃষ্টি না হয়, সে জন্য পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছিল জেলায়। তবে দীর্ঘ ২৮ বছর পর শিরোপা জেতায় বাধভাঙা উচ্ছ্বাস ছিল আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে। তাই পুলিশের নির্দেশনা অমান্য করেই আনন্দ মিছিল করেছে আর্জেন্টিনার সমর্থকেরা।
আজ রোববার সকাল ৮টার দিকে জেলা শহরের দক্ষিণ মৌড়াইল, পূর্ব পাইকপাড়া ও কাজীপাড়া এলাকায় আর্জেন্টিনার সমর্থকেরা আনন্দ মিছিল করে। তবে পুলিশের ভয়ে কোনো মিছিলই শহরের প্রধান সড়কে করতে পারেনি সমর্থকেরা। খেলায় হারের পর ব্রাজিলের সমর্থকদের কোনো তৎপরতা চোখে পড়েনি।
এদিকে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচ ঘিরে সংঘাতের আশঙ্কায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। পুরো জেলায় মোতায়েন করা হয় পাঁচ শতাধিক পুলিশ সদস্য। এ ছাড়া শনিবার সারা জেলায় মাইকিং করে ঘরে বসে খেলা দেখার জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। বড় পর্দায় খেলা দেখার আয়োজন এবং খেলার পর আনন্দ মিছিল ও পটকা ফাটিয়ে উল্লাসেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। পুলিশের এই নিষেধাজ্ঞার কারণে এবার জেলার কোথাও বড় পর্দায় খেলা দেখার আয়োজন করতে পারেনি ফুটবলপ্রেমীরা।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন কার্যকর করতে পুলিশের বিশেষ টিমগুলো আগে থেকেই মাঠে কাজ করছিল। তবে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ঘিরে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এই ম্যাচকে কেন্দ্র করে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে, সে জন্য বিট পুলিশের ১১৬টি টিম এবং ২৫টিরও বেশি বিশেষ টিম পুরো জেলায় মোতায়েন ছিল।
উল্লেখ্য, গত ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে নোয়াব মিয়া (৬০) নামে এক ব্যক্তি আর্জেন্টিনার সমর্থক মো. জীবন ও তার সঙ্গীদের দ্বারা হামলার শিকার হন। নোয়াবের ভাতিজা রেজাউল ব্রাজিলের সমর্থক। খেলা নিয়েই রেজাউল ও জীবনের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরেই রেজাউলের চাচাকে মারধর করেন জীবন ও তাঁর সঙ্গীরা। এ ঘটনায় পাল্টা হামলা হিসেবে ওই দিন রাতেই জীবনের তিন সঙ্গীকে মারধর করে ব্রাজিল সমর্থকেরা।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৯ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৪ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে