চট্টগ্রামের মিরসরাইয়ে চট্টগ্রামমুখী মালবাহী ট্রেনের একটি বগির সামনের চার চাকা লাইনচ্যুত হয়েছে।
আজ রোববার দুপুর দেড়টায় উপজেলার ওয়াহেদপুরের নিজামপুর পুরোনো রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রামমুখী মালবাহী ট্রেনটি ওয়াহেদপুরের নিজামপুর এলাকায় আসলে হঠাৎ ট্রেনের একটি বগির চাকা রেললাইন থেকে সটকে লাইনচ্যুত হয়ে পড়ে।
সীতাকুণ্ড পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমজাদ হোসেন বলেন, মালবাহী ট্রেনের ইঞ্জিনের সাত নম্বর বগির সামনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। বর্তমানে ডাউনলাইনের সকল ট্রেনে আপলাইনের মধ্য দিয়ে চলাচল করবে এবং কুমিল্লা জেলার লাকসাম থেকে রিলিপ ট্রেন আসলে মালবাহী রেলগাড়ির চাকা উদ্ধার কাজ শুরু হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে