চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৫৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আব্বাস (৩৯) নামের আরেক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা সোয়া ১টার দিকে আছদ আলী মাতুব্বরপাড়ায় এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী জাহাঙ্গীর আলম নোয়াপাড়ার নিরামিষপাড়ার মরহুম আবু সৈয়দের বড় ছেলে।
নিহতের ছোট ভাই দিদার ও স্থানীয়রা জানান, বেলা সোয়া ১টার দিকে মাকসুদ কমিউনিটি সেন্টারের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামাজ আদায়ের উদ্দেশে ম্যানেজার আব্বাসকে নিয়ে মোটরবাইকে বাড়ি যাচ্ছিলেন। তাঁরা আছদ আলী মাতব্বরপাড়ায় পৌঁছালে অজ্ঞাত অস্ত্রধারী দুর্বৃত্তরা তাঁকে গুলি করেন।
এতে জাহাঙ্গীর মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। বাইকে থাকা আব্বাসও মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হন।
বেলা সাড়ে ৩টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত নগরীর এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে নিহতের লাশ ছিল। এ সময় লাশ নিতে হাসপাতালের সামনে স্বজনদের অপেক্ষা করতে দেখা গেছে।
এ ব্যাপারে জানতে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি নম্বরে ফোন করে তাঁকে পাওয়া যায়নি।
বিস্তারিত আসছে....

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে