দলীয় নেতা–কর্মীদের মাঠ না ছাড়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী বলেছেন, শেখ হাসিনার অপরাধ, তিনি দেশের উন্নয়ন করেছেন। এটা বিএনপির মেনে নিতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। এই নির্বাচনে যারা বাধা দিতে আসবে, তাদের প্রতিহত করা হবে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রামগতি-কমলনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় নেতা–কর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে লাইলী এসব কথা বলেন। কমলনগরের জমিদার হাটে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই সময় তিনি যেকোনো সময় মাঠে নামার জন্য নেতা–কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন পর্যন্ত মাঠ ছাড়বেন না, ডাক দিলেই চলে আসবেন।
সভায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলা, পৌর ও সব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সব ইউনিয়ন চেয়ারম্যান ও সব সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, রামগতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহেদ মুরাদ, রামগতি পৌরসভার মেয়র মেজবাহ উদ্দিন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মোতালেব প্রমুখ।
ফরিদুন্নাহার লাইলী বলেন, বিএনপি ভোটে এলে হেরে যাবে, সেই ভয় থেকেই তারা শেখ হাসিনাকে পছন্দ করে না। এ দেশের মানুষ শেখ হাসিনাকে বিশ্বাস করে। তারা শেখ হাসিনার মতো সৎ প্রধানমন্ত্রী আর কাউকে পায়নি। জনপ্রিয় নেতা পায়নি। সাহসী নেতা পায়নি। তাই তারা শেখ হাসিনাকে হারাতে চায় না।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, তারা মেট্রোরেল চায়নি। পদ্মা সেতু চায়নি। কর্ণফুলী টানেল চায়নি। রূপপুর প্রকল্প তাদের পছন্দ নয়। তারা শেখ হাসিনাকেও পছন্দ করে না। তাঁর অপরাধ, তিনি উন্নয়ন করেছেন। স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৮ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে