ফেনীর দাগনভূঞা উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন পৌর জামায়াতের শুরা সদস্য নজির আহাম্মদ। আজ বুধবার বিআরডিবির অধীন কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নির্বাচনে চেয়ার প্রতীকে সর্বোচ্চ ৪০ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুল উদ্দিন ছাতা প্রতীকে পেয়েছেন ২৬ ভোট।
এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদের পল্লী ভবনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। উপজেলার নিবন্ধিত কৃষক সমবায় সমিতির ৬৬ জন প্রতিনিধি তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোটার ছিলেন ৬৭ জন।
ভোট গ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী। এ ছাড়া নির্বাচনকেন্দ্রে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, তাঁর স্ত্রীসহ বিপুলসংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিটির সভাপতি ও ফেনী জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রতন চন্দ্র পাল বলেন, নির্বাচনে সভাপতি পদে নজির আহাম্মদ চেয়ার প্রতীকে ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুল উদ্দিন ছাতা প্রতীকে পেয়েছেন ২৬ ভোট। মোট ৬৭ জন ভোটারের মধ্যে ৬৬ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে সহসভাপতি একজন ও ৬ জন সদস্যপদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
রতন চন্দ্র পাল আরও বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন ফেনী জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক জীবন চন্দ্র পাল ও উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক আবু নোময়েন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৯ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে