
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে অভিযান চালিয়ে জামায়াতের ৪০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অনন্তপুর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন একলাশপুর ইউনিয়ন জামায়াতের আমির গিয়াস উদ্দিনসহ ৪০ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মাগরিবের নামাজের পর অনন্তপুর গ্রামে জামায়াতের ওয়ার্ড পর্যায়ের একটি বৈঠক চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে পুলিশ ওই স্থানে অভিযান চালায়। এ সময় ওই বৈঠক থেকে একলাশপুর ইউনিয়ন জামায়াতের আমিরসহ ৪০ জনকে আটক করে পুলিশ।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, গোপন বৈঠক থেকে জামায়াতের ৪০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৪২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে